ভুট্টা

ফসলের নাম: ভুট্টা (হাইব্রিড)
জাতের নাম: বিক্রম ৭১৫৫  
জাতের ধরন: আগাম   
বপনের সময়: অক্টোবর – ডিসেম্বর
বীজ হার (একর/বিঘা/শতক): ৯ – ১০ কেজি/৩ – ৩.২৫ কেজি/৯০ – ১০০ গ্রাম
ফসল সংগ্রহ: বপনের ১১০ – ১২৫ দিন পর থেকে
ফলের দৈর্ঘ্য: ২১ – ২২ সে: মি:  
রঙ: অত্যন্ত আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের দানা
পরিপুষ্ট মোচার গড় ওজন: ৩৫০ – ৪৫০ গ্রাম (সদ্য তোলা অবস্থায়), ২৫০ – ৩০০ গ্রাম (শুকানো অবস্থায়)  ফলন (একর): ৭-৮ মে: টন
সহনশীলতা: লিফ ব্লাইট সহনশীল।   
অন্যান্য বৈশিষ্ট্যসমূহ: আগাম জাতের উচ্চ ফলনশীল ভুট্টা। মোচা বড় আকৃতির এবং গোড়া থেকে আগা পর্যন্ত পরিপুষ্ট দানা থাকে। পাতা দিয়ে মোচা এমনভাবে সিল করা থাকে যে বৃষ্টির পানি মোচার ভেতরে প্রবেশ করতে পারে না। ভালো ফলন দেয় এবং গাছ সহজে হেলে পড়ে না।

Marvel Maize

ফসলের নাম: ভুট্টা (হাইব্রিড)
জাতের নাম: মারভেল ৩৯
জাতের ধরন: লেইট (খাটো আকৃতির গাছ)  
বপনের সময়: ফেব্রুয়ারি – মে
বীজ হার (একর/বিঘা/শতক): ৯ – ১০ কেজি/৩ – ৩.২৫ কেজি/৯০ – ১০০ গ্রাম
ফসল সংগ্রহ: বপনের ১১০ – ১২৫ দিন পর থেকে
ফলের দৈর্ঘ্য: ১৯ – ২০ সে: মি:
রঙ: অত্যন্ত আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের দানা
পরিপুষ্ট মোচার গড় ওজন: ৩৫০ – ৪০০ গ্রাম (সদ্য তোলা অবস্থায়), ২৩০-২৭০ গ্রাম (শুকানো অবস্থায়)      ফলন (একর): ৫-৬ মে: টন
সহনশীলতা: লিফ ব্লাইট এবং ঝড়-বৃষ্টি, খরা সহনশীল।অন্যান্য বৈশিষ্ট্যসমূহ: লেইট জাতের উচ্চ ফলনশীল ভুট্টা। মোচা বড় আকৃতির এবং গোড়া থেকে আগা পর্যন্ত পরিপুষ্ট দানা থাকে। মোচার বেশিরভাগ অংশই দানা দিয়ে মোড়ানো, অর্থাৎ এর কোব বা মোচার কাঠি তুলনামূলকভাবে চিকন।