ফসলের নাম: করলা (হাইব্রিড)
জাতের নাম: মুঘল
জাতের ধরন: ছোট
বপনের সময়:তীব্র শীত ব্যতীত সারা বছর
বীজ হার (একর): ৫০০ – ৫৫০ গ্রাম
ফসল সংগ্রহ: বপনের ৪০ – ৪৫ দিন পর থেকে
ফলের দৈর্ঘ্য: ৮ – ১০ সে: মি:
রঙ: হালকা সবুজ
গড় ওজন:৫০ – ৬০ গ্রাম
সহনশীলতা: ভাইরাস ও ডাউনি মিলডিউ
অন্যান্য বৈশিষ্ট্যসমূহ: বীজের সংখ্যা বেশী। করলার ভিতরে ফাঁপা অংশ খুবই কম, যার ফলে করলা খুব টাইট। এর গায়ের কাঁটা খুব স্পষ্ট, খাঁড়া প্রকৃতির এবং নমনীয়। সুতরাং পরিবহেনর সময় কাঁটা ভেঙ্গে যায় না, ফলে দীর্ঘ পরিবহনেও ফল সতেজ থাকে। মুঘল করলার আকর্ষণীয় সবুজ রং এর কারণে সহজেই অন্য করলা থেকে একে আলাদা করা যায়। এই করলার আর একটি বৈশিষ্ট্য হলো দীর্ঘ দিন ফল দেয়। অনুকুল পরিবেশে প্রথম ফল তোলা থেকে পরবর্তী প্রায় ৩ মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায়।